বুধবার, ১৩ মে ২০২৬

মাটিরাঙ্গায় এ-প্লাস অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

নুরনবী অন্তর মাহমুদ,

খাগড়াছড়ি মাটিরাঙ্গা পৌরসভার মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২০২৫ শিক্ষাবর্ষে এ-প্লাস অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ খ্রি: সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড লাতু লিডার পাড়া এলাকার আদর্শগ্রাম দারুন্নাজাত মাদ্রাসা প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ সহিদুল ইসলাম।

তিনি গুনগত ও মান সম্পন্ন শিক্ষিত প্রজন্ম গঠন নিশ্চিত করা প্রতিটি শিক্ষক ও অভিভাবকের দায়িত্ব মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলার শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী মাদ্রাসা পরিচালনা কমিটি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি সন্তোষ প্রকাশ করেন ।
বর্তমানে প্রযুক্তি নির্ভর পৃথিবী । তাই আপনার সন্তান বা শিক্ষার্থীদের আরবী শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষার
প্রয়োজনীয়তা রযেছে । তিনি অভি়ভাবকদের উদ্দেশ্য আরো বলেন, আপনার শিশু শিক্ষার্থীর মোবাইল ফোন ব্যবহারে অধিকতর সাবধানতা অবলম্বন করার বিকল্প নাই ।

এ সময় শিক্ষার্থীদের শারিরীক ও মানিসক বিকাশে জেলা পরিষদের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ফুটবল ও ক্রিকেট ব্যাট উপহার দেন । এ ছাড়াও এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বই বহনের নতুন ব্যাগ ( স্কুল ব্যাগ) তুলে দেন প্রধান অতিথি ।

তিনি বক্তৃতাকালে মাদ্রাসা কার্যক্রমকে এগিয়ে নিতে একটি ভবন এর জন্য প্রচেষ্টা চালানোর ঘোষনা দেন । পরে তিনি মাদ্রাসার জন্য নির্ধারিত ভুমি পরিদর্শন করেন অন্যান্যদের সাথে৷ নিয়ে ।

প্রতিটি সন্তান বা শিক্ষার্থীর ভাল কাজ ও সন্তানদের দোয়ায় পিতামাতা আখিরাতে মহান আল্লাহর নিকট সম্মানিত হবেন উল্লেখ করে সন্তানকে ভালো কাজ করায় উদ্বুদ্ধ করার আহবান জানান অভিভাবকদের প্রতি ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা বাজারের ফার্নিচার ব্যবসায়ী ও অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা আবদুর রশীদ , মাটিরাঙ্গা ইসলামী এজেন্ট ব্যাংক এর পরিচালক আক্তারুজ্জামান, মাটিরাঙ্গা ইসলাম প্রচার সংস্থা সাধারণ সম্পাদক রহিম উল্লাহ, মাটিরাঙ্গা পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ অলি উল্লাহ, মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোঃ সলিম উল্লাহ প্রমুখ ।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা ইসলাম প্রচার সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম মোল্লা, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধ্যক্ষ ও মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী মোঃ মনিরুল হক, মাটিরাঙ্গা ইসলাম প্রচার সংস্থার সভাপতি আবুল খায়ের, ছাত্র প্রতিনিধি মোঃ আমির হোসেন রনি, খোলা কাগজের প্রতিনিধি সাংবাদিক এনামুল হক প্রমুখ ।

আদর্শগ্রাম দারুন্নাজাত মাদ্রাসার সভাপতি মাওলানা আহম্মদ উল্লাহ’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আবদুল মালেক ।

আদর্শগ্রাম দারুন্নাজাত মাদ্রাসার পরিচালক মাওলানা আহম্মদ উল্লাহ অনৃষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন । তিনি মাদ্রাসা স্থাপনের শুরু থেকে অদ্যবদি পর্যন্ত যে সব অর্জন ও সমস্যা রয়েছে সে বিষয়ের উপর বিশেষ আলোচনা করেন ।

থেকে আরও পড়ুন