বুধবার, ১৩ মে ২০২৬

শেষ হলো মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও  পুরস্কার বিতরনী 

নুরনবী অন্তর মাহমুদ, খাগড়াছড়ি  প্রতিনিধিঃ 

মেধা ও ক্রীড়ার সমন্বয়ে আগামীর আলোকিত প্রজন্ম- এই প্রতিপাদ্য কে সামনে রেখে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও  পুরস্কার বিতরনী অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে । 

বৃহস্পতিবার ২৯ জানুয়ারি  সকাল সাড়ে ১০ টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ড এলাকায় অবস্থিত  মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের নিজস্ব হলরুমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয় । 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন কমান্ডার লেপ্টেন্যান্ট কর্ণেল মোঃ মাসুদ খান পিএসসি । 

প্রধান অতিথির বক্তব্যে তিনি, মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের পাঠদান ও ক্রীড়া প্রতিযোগিতা কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেছেন,  শিক্ষা অর্জনের সাথে সাথে শারিরীক সুস্থতা নিশ্চিত করতে খেলাধুলার বিকল্প নাই । শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও শারিরীক সুস্থতায় খেলাধুলার গুরত্ব অপরিসীম।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেছেন- পরিবার, সমাজ ও রাস্ট্রের দায়িত্বশীল পদে নিজেকে নিয়োজিত করতে বড় বড় স্বপ্ন দেখতে হবে । স্বপ্নের  সে সব বড় পদের জন্য নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে কঠোর পরিশ্রম ও নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার আহবান জানান তিনি । 

এ সময় পাহাড়ি,বাঙালি,চাকমা, মারমা সহ পার্বত্য এলাকার সকল ধর্ম ও বর্ণের শিক্ষার্থীদের একই সাড়িতে বসে গান-গাওয়া ও পাঠদান কার্যক্রমে অংশ নেয়াকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত হিসেবে মন্তব্য করেন ।  এ সময় জোনের পক্ষ থেকে স্কুলের জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি । 

পরে অন্যান্যদের সাথে নিয়ে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য নতুন শ্রেণি কক্ষের নির্মানাধীন ভবন পরিদর্শন করেন, প্রধান অতিথি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সহ অন্যান্যরা অতিথিবৃন্দ । 

মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুল পরিচালনা কমিটি ও মাটিরাঙ্গা আদর্শ বহুমুখী সমবায় সমিতির লিমিটেড এর সভাপতি ইন্জিনিয়ার ড. মোকছেদ আলম মনজু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ।  তিনি এ বছরের শিক্ষার্থীদের  ভর্তি পরিক্ষা,  শিক্ষা বৃত্তি পরীক্ষা কার্যক্রম , ক্রীড়া প্রতিযোগিতা, স্কুলের মান ও শিক্ষার্থীদের অর্জন সহ সার্বিক বিষয়ের উপর বিশেষ আলোচনা করেন । 

অনুষ্ঠানে মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের সহকারী শিক্ষক নাসরিন আক্তার এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস । 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মোঃ শরিফুল ইসলাম বিদ্যুৎ,  বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আমজাদ আলী, সহকারী প্রধান শিক্ষক, স্কুল পরিচালনা কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবকবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণির  শিক্ষার্থীরা । 

এর আগে ৬ষ্ঠ শ্রেনির মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বৃক্তি পরিক্রমায় কৃতকার্য হওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট, সার্টিফিকেট ও প্রাইজ মানির খাম হাতে তুলে দেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা । 

এ ছাড়াও স্কুল পরিচালনা কমিটির পক্ষ থেকে  শিক্ষকদের  শুভেচ্ছা উপহার তুলে দেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ইন্জিনিয়ার ড. মোকছেদ আলম মনজু ।

থেকে আরও পড়ুন