ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

নারী উদ্যোক্তা জেরিন তাসনিমের ‘ক্লাচ বাই আমাতুল্লাহ’র নতুন যাত্রা

নেজাম উদ্দীন

নগরীর বালি আর্কেডে নারী উদ্যোক্তা জেরিন তাসনিমের প্রতিষ্ঠান ‘ক্লাচ বাই আমাতুল্লাহ’র প্রথম শোরুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে শোরুমটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক, দেশ কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কলামিস্ট নাজিম উদ্দিন এ্যানেল।

বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সংগঠক এম এইচ আর হারুণের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জেরিন তাসনিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা ও কনটেন্ট ক্রিয়েটর উম্মে সুমাইয়া, জান্নাতুল ফেরদৌস মিতু, নারী উদ্যোক্তা ফারজানা আরিফ, বাওসোর প্রোগ্রাম কো-অর্ডিনেটর এমডি মিলন এবং ইঞ্জিনিয়ার আবু নাছের সাহেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি নাজিম উদ্দিন এ্যানেল বলেন, “নারীদের পিছিয়ে রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।” তিনি বলেন, নারী উদ্যোক্তা হিসেবে দেশের কর্মসংস্থান সৃষ্টিতে জেরিন তাসনিম উদাহরণ সৃষ্টি করেছেন। তাঁর ব্যবসায়িক জীবনের সার্বিক সফলতা কামনা করেন তিনি।

পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে ও কেক কাটার মাধ্যমে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনের প্রথম দিনেই শোরুমটিতে ক্রেতাদের ব্যাপক আগ্রহ ও উপস্থিতি দেখা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নারী উদ্যোক্তা জেরিন তাসনিমের ‘ক্লাচ বাই আমাতুল্লাহ’র নতুন যাত্রা

০৫:৩৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬