ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঘোড়াঘাটে ভুট্টা বিক্রির টাকা না পেয়ে সংবাদ সম্মেলনে কৃষকরা

মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

ভুট্টা বিক্রির টাকা পাওয়ার দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাটে সংবাদ সম্মেলন করেছেন একদল কৃষক।বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কৃষকরা অভিযোগ করেন, তারা এলাকার চিহ্নিত ভুট্টা ব্যবসায়ী মো. সামছুজ্জামান মানিকের কাছে ভুট্টা বিক্রি করেন। ভুট্টা নেওয়ার সাত দিনের মধ্যে টাকা পরিশোধ করার কথা থাকলেও দীর্ঘ সময় ধরে তাদের পাওনা টাকা পরিশোধ করা হচ্ছে না।

কৃষকদের দাবি, ব্যবসায়ী মানিক তাদের কাছ থেকে বাকিতে ভুট্টা নিয়ে প্রায় সাড়ে চার মাস তাঁর গোডাউনে রাখেন। এ সময় বিভিন্ন তারিখে টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তা পরিশোধ করা হয়নি। পরে কৃষকদের অভিযোগ অনুযায়ী, তাদের অজান্তে একসঙ্গে আটটি ট্রাকে করে গোডাউনে থাকা ভুট্টা বিক্রি করে দেওয়া হয়।

বিষয়টি জানতে পেরে কৃষকরা ব্যবসায়ী মানিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি পাওনা টাকা পরিশোধের জন্য আরও এক মাস সময় নেন। পরবর্তীতে ওই সময় শেষ হলে আবারও ১৫ দিনের সময় নেওয়া হয়। কৃষকদের ভাষ্য, সেই সময়সীমাও পার হয়ে গেলেও এখন পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করেননি ব্যবসায়ী মানিক।

সংবাদ সম্মেলনে কৃষকরা বলেন, ভুক্তভোগী প্রায় ৪০ জন কৃষক আনুমানিক ৩৫ লাখ টাকা পাবে। ফসল বিক্রির অর্থ দিয়েই তাদের পরিবার পরিচালনা এবং পরবর্তী মৌসুমের ফসল চাষের খরচ বহন করতে হয়। দীর্ঘদিন ধরে পাওনা টাকা না পাওয়ায় তারা আর্থিক সংকটে পড়েছেন।

এ অবস্থায় পাওনা টাকা আদায়ে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

তবে কৃষকদের এসব অভিযোগের বিষয়ে ভুট্টা ব্যবসায়ী মো. সামছুজ্জামান মানিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ঘোড়াঘাটে ভুট্টা বিক্রির টাকা না পেয়ে সংবাদ সম্মেলনে কৃষকরা

০৪:৩৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬