ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে ধাক্কা দিয়ে আহত, গ্রেপ্তার ১

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, প্রাণনাশের হুমকি ও ধাক্কা দিয়ে আহত করার অভিযোগে মমিনুর রশিদ (মামুন) (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সরকারি কাজে বাধা ও পুলিশ কর্মকর্তাকে আহত করার অভিযোগে দায়ের করা একটি মামলায় বুধবার (১৬ সেপ্টেম্বর)

সকালে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা এলাকায় পুলিশ ও জেলা ট্রাফিক পুলিশ বিশেষ চেকপোস্ট পরিচালনা করছিল। বিকেল সাড়ে ৫টার দিকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে চেকপোস্ট অতিক্রমের সময় মমিনুর রশিদকে থামানো হয়।

এ সময় মোটরসাইকেলের বৈধ কাগজপত্র প্রদর্শনে অনীহা ও অসহযোগিতামূলক আচরণের অভিযোগে ট্রাফিক সার্জেন্ট শাজাহান আলী সড়ক পরিবহন আইনে মামলা দেন। এ সময় ওই ব্যক্তি পুলিশকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পূর্ব চৌরাস্তার সাফ ওয়ান স্পোর্টসের সামনে মমিনুর রশিদ পুনরায় এসে পুলিশ সম্পর্কে কুরুচিকর মন্তব্যসহ গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি এসআই মো. শামিম আলমকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করা হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা প্রতিবাদ করলে মমিনুর রশিদ মোবাইল ফোনে তার কর্তব্য পালনের ভিডিও ধারণ করতে থাকেন। পরে স্থানীয় লোকজন তাকে শান্ত হওয়ার অনুরোধ করলেও তিনি উত্তেজিত হয়ে এসআই মো. শামিম আলমকে ধাক্কা দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে ওই পুলিশ কর্মকর্তা দোকানের কাঠের সঙ্গে ধাক্কা লেগে মাথার মাঝ বরাবর অংশে আঘাত পান।

পরে পুলিশ সদস্যরা তাকে আটক করার চেষ্টা করলে তিনি দৌড়ে পালিয়ে যান বলে এজাহারে বলা হয়েছে। আহত এসআই মো. শামিম আলমকে চিকিৎসার জন্য পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে এ ঘটনায় মো. শামিম বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় গতকাল রাতেই মমিনুর রশিদকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুল হাকিম জানান, এঘটনায় গ্রেপ্তার করে একজনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে ধাক্কা দিয়ে আহত, গ্রেপ্তার ১

০৫:৩২:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬