ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

আগামী স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি

আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন। এ সময় তিনি আরো বলেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শের সাথে যারা বেইমানি করেছে তাদের কোন ক্ষমা নেই। গুপ্ত এবং সুপ্তের মাঝে যে পার্থক্য তা আপনাদের মাঝে নাই। আগামী স্থানীয় সরকার নির্বাচন আপনাদের জন্য টেস্ট ম্যাচ হিসেবে ধরা হচ্ছে। এখানেও যদি দলের প্রার্থীর বিপক্ষে বিরোধিতা করেন তবে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে।

এই দলে অনেক বাঘা বাঘা নেতা ছিলেন, মান্নান ভূইয়ার মতো নেতা। দলের মহাসচিব হয়েছিলেন। জিয়া পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করার পরে কি ঘটেছিল তা আপনারা সবাই জানেন। দলের সাথে আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করে কেউ কখনো জয়ী হতে পারেনি এটা আপনাদের মাথায় রাখতে হবে। ঝালকাঠি এলাকার ব্যারিস্টার শাহজাহান ওমর এর অবস্থা কি হয়েছে আপনারা জানেন। জীবনের শেষ প্রান্তে এসে দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। কোন লাভ হয়নি তার। সুতরাং আপনারাও এবার স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীর বিরোধিতা না করে প্রার্থীকে বিজয়ী করার অনুরোধ জানান তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে অনেকের এমপি হওয়ার যোগ্যতা রয়েছে, মেয়র উপজেলা চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রয়েছে। কিন্তু প্রত্যেকটি পদে একজন প্রার্থী হতে পারবেন। যাকে মনোনয়ন দিলে দলের পক্ষে রায় আনতে পারবে তাকেই মনোনয়ন দেওয়া হবে।

বাগেরহাট ২ (সদর কচুয়া) আসলে বিএনপি মনোনীত প্রার্থী বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, আয়েশা সিদ্দিকা মানি, কপিল কৃষ্ণ মন্ডল, সোমনাথ দে, কামরুল ইসলাম গোরা, শমসের আলী মোহন, মোজাফফর রহমান আলম, ফারহানা জাহান নিপা, রুনা গাজী।

বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক, শেখ শাহেদ আলী রবি, জাহিদ সরদার, আব্দুল মান্নান হাওলাদার. মাহাবুবুর রহমান মানিক, আহসান হাবীব ঠান্ডা, শেখ হাফিজুর রহমান, সিকদার হারুন আল রশিদ, আবুল কালাম আজাদ বুলু, সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, ইফতেখার আহমেদ পলাশ, মোঃ কামরুল ইসলাম, আসাদুজ্জামান মিলন, আনোয়ার হোসেন পঞ্চায়েতসহ সকল উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

আগামী স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান

০৭:০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬