বুধবার, ১৩ মে ২০২৬

মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট প্রদান

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তিপ্রাপ্ত মেধাবীদের ক্রেস্ট ও সদন দেওয়া হয়েছে।

এতে ন্যাশনাল ফ্রি ক্যাডেট স্কুল থেকে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৬ জন ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত ১০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। 

পাশাপাশি এই প্রতিষ্ঠানের অন্য যেসব শিক্ষার্থী উপজেলার বিভিন্ন পর্যায়ে মেধার স্বাক্ষর রেখেছে তাদের  ক্রেস্ট দেওয়া হয়। 

আজ শনিবার দুপুরে মোহনগঞ্জ মহিলা কলেজে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। ন্যাশনাল ফ্রি ক্যাডেট স্কুল এর আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল ফ্রি ক্যাডেট স্কুলের সভাপতি সাবেক পৌরকাউন্সিলর আতাউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সাবেক শিক্ষক ও কবি রইস মনোরম, উপজেলার খুরশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পাপিয়া আক্তার খাতুন, সমাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছাব উদ্দিন খোকন ও নারী নেত্রী আকিকুন্নেছা বিউটি প্রমূখ।

অনুষ্ঠানে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত নার্সারি শ্রেণির শিক্ষার্থী আরিয়ান জোহান উচ্ছ্বাসের মা দৃষ্টি আক্তার বলেন, জিনিয়াস স্কলারশিপ এসোসিয়েশন আয়োজিত এই বৃত্তি পরীক্ষাটি শিশুদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। এতে শিশুরা অনুপ্রেরণা পাবে। পাশাপাশি অভিভাবকরাও আরও সচেতন হবে। বৃত্তি পরীক্ষা ধারাবাহিকতা চলমান থাকুক।

থেকে আরও পড়ুন