ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ডুমুরিয়া পাবলিক স্কুলের ম্যানেজিং কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সকলের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব শাহজাহান জমাদ্দার

খান আরিফুজ্জামান( নয়ন), ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ

গত ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় খুলনার ডুমুরিয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ডুমুরিয়া পাবলিক স্কুলের নবগঠিত ম্যানেজিং কমিটির নির্বাচন ও শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
এ সময় সকল সদস্যের সর্ব সম্মতিক্রমে আলহাজ্ব মোঃ শাহজাহান জমাদ্দার স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া ইউপি সদস্য হাবিবুর রহমান হাবি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা হিসেবে মোঃ শমসের আলী খান, আতিয়ার রহমান বিশ্বাস, মোহাম্মদ মাহমুদ হোসেন খান মনোনীত হন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে মোঃ আব্দুল কাদের শেখ, স্কুলের প্রধান শিক্ষক ও ডুমুরিয়া কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সাফায়েত হোসেন খান সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন বিদ্যেুাৎসাহী সদস্য যুদৃষ্টি মন্ডল, সদস্য রেশমা খাতুন ও পূজা ভট্টাচার্য। এসময় উপস্থিত ছিলেন মোঃ খোকন ,স্কুলের শিক্ষক সাইদা উম্মুল, রোজিনা খাতুন ,রূপালী খাতুন, তন্ময় মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব শাহজাহান জমাদ্দার বলেন, প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের শিক্ষা আলোয় আলোকিত করবে । আমি এ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি। আমার প্রথম কাজ থাকবে প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। আমি সাধ্যমতো আমার দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
তিনি আরোও বলেন, শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে। শিক্ষা প্রতিষ্ঠান একটি সামাজিক প্রতিষ্ঠান, যা শিক্ষার্থীদের মধ্যে সমাজের রীতিনীতি, মূল্যবোধ এবং সংস্কৃতিকে ধারণ করতে সাহায্য করে। এটি শিক্ষার্থীদের একে অপরের সাথে মিশতে এবং সামাজিক দক্ষতা শিখতে সহায়তা করে। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মনকে আলোকিত করে এবং তাদের ভবিষ্যৎ জীবনের পথ প্রশস্ত করে। এটি তাদের শারীরিক, মানসিক এবং আবেগিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উল্লেখ্য আলহাজ্ব মোঃ শাহজাহান জমাদ্দার ২০১৯ সালে ডুমুরিয়া উপজেলার শ্রেষ্ঠ সভাপতি ও খুলনা জেলার শ্রেষ্ঠ এস এম সি সভাপতি নির্বাচিত হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ডুমুরিয়া পাবলিক স্কুলের ম্যানেজিং কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সকলের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব শাহজাহান জমাদ্দার

০৫:৫৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬