
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়ায় মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় বছরের প্রথমে দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ( ১ লা জানুয়ারী ২০২৬ ইং) সকাল ১০ টায় থেকে অভিভাবক,শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে এ বই বিতরণ উৎসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা কে এম জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি মুফতি আব্দুল কাইউম জমাদ্দার।
আরোও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রশিদ আল আজাদ,মাওলানা আজহার উদ্দিন,মাওলানা জামালুল করিম,প্রভাষক মশিউর রহমান,প্রভাষক মোঃ মহসিন শিক্ষক শিক্ষিকা,অভিভাবক ও সাংবাদিক বৃন্দ,অভিভাবক সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ মাদ্রাসার শিক্ষকদের পাঠদানে ও শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট প্রকাশ করেন।
প্রতিনিধির নাম 

























