
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।
পাইকগাছার ঐতিহ্যবাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, শিক্ষক রহমত আলী, প্রভাষক জীবেশ রায়, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাংবাদিক শাহজামান বাদশা। শিক্ষক রত্নেশ্বর সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক রনজুমানারা, গীতা রাণী, মাহফুজা খাতুন, ললিতা নাথ, নার্গিস পারভীন, সুষ্মিতা রায়, শামিমা নাসরিন সিমা, আজমেরী সুলতানা, এসএম আমিনুর রহমান লিটু, শাহানা ইয়াছমিন, আবু সাঈদ পলাশ, অনুপম ঘোষ, আব্দুস সালাম, ঝর্ণা খাতুন।
প্রতিনিধির নাম 

























