
এস এম মহিউদ্দিন
হাদি, তুমি আছো মিশে হৃদয়ের গভীরে,
বাংলার প্রতিটি ধূলিকণা আর ভিজে পলিমাটিরে।
কোটি প্রাণের স্পন্দনে বাজে তোমারই নাম,
শ্রদ্ধায় নত হয়ে জানাই তোমায় হাজারো সালাম।
সময় বয়ে যাবে আপন গতিতে, দিন হবে অবসান,
তবু ম্লান হবে না তোমার অমূল্য অবদান।
ভুলতে চাইলেও কেউ কোনোদিন পারবে না ভুলতে,
স্মৃতিরা সব জেগে রবে বুকের বাম পাশে দুলতে।
হারিয়ে যেতে দেব না তোমায় স্মৃতির অতলে,
তুমি রবে উজ্জ্বল ধ্রুবতারা হয়ে নীল নভোতলে।
যতদিন রবে এই বাংলা, রবে মোদের প্রাণ,
ততদিন গেয়ে যাব আমরা তোমারই জয়গান।
