বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সুলতানা তাইয়েবা: আবেগঘন ‘প্রেমের গল্প’

‘প্রথম দেখায় প্রেম’ কথাটায় কোনো দিন বিশ্বাস করিনি। কারণ, মানুষের বাহ্যিক সৌন্দর্যে আমি কখনো অকৃষ্ট হই না। তার প্রেমে পড়ার ক্ষেত্রেও সেটাই হয়েছে।

নাম না হয় না–ই বলি, আমি তাকে দেখেছি, কি সুন্দর চেহারা, কি সুন্দর শারীরিক গঠন। আমি তার নাম দিয়েছিলাম সুলতানা তাইয়েবা। আমি একজন ভদ্র মেয়ে চেয়েছিলাম। অনেক মানুষের ভিড়ে খুব যে একটা আলাদা, প্রথম দেখায় তা মনে হয়েছে কারণ প্রোফাইল টা হুমায়ুন আহমেদের অপেক্ষা উপন্যাসের প্রফাইল ছবি, উপন্যাস টা আমার ভিষণ প্রিয়। উপন্যাস নিয়ে কথা বলা শুরু,  কিন্তু একটা সময় খেয়াল করলাম, সবাই তার আচরণ, কাজ, কথায় মুগ্ধ। এ মুগ্ধতা আমাকে সেভাবে স্পর্শ করেনি; কারণ, দূরত্ব ছিল। মোয়েটার সাথে আমার ৩ দিন ফেসবুকে কথা হয়। আমি খুব একাকী থাকার চেষ্টা করতাম ছোটবেলা থেকেই কিন্তু মেয়েটা অন্য প্রকৃতির ছিলো। আমার মেয়ে বন্ধু বলতে কখনো তেমন কেউ ছিলোনা। কিন্তু তার স্বভাব মানুষের সাথে কম কথা বলা । আমাদের মধ্যে কোন মিল নেই কোন দিক দিয়েই। একদম ১৮০ ডিগ্রি ফেজ শিফট। আমি খুব বই পড়তে পছন্দ করি, উপন্যাস পড়ি নিজেকে নিজের বেস্ট বন্ধু বানিয়েছি। কিন্তু তার পছন্দ আমার মতো মানুষ না, আমি নাকি অহংকারী আর তার বিয়ে নাকি প্রবাসীর সাথে। মেয়েটার দিকে তাকালে আমার কেন যেন অনেক মায়া হয়, মনে হয় সমুদ্রের সকল ঢেউ আমায় ছুঁয়ে গেল অনুমতিহীন। আমি একাকী রাস্তায অনেক হাটি এবং রুম বন্ধ করে মন খারাপ হলে বসে থাকি অন্ধকারে। এখন মেয়েটার সাথে আমার যোগাযোগ কম কারণ সে বিরক্ত বোধ করে৷ আমার কাছে ভালোবাসা মানে রেসপেক্ট তাঁকে এবং তার পরিবারকে করা, দায়িত্ববোধ কিন্তু তাঁর চোখে এগুলা কখনো পরেনা। মানুষকে আমার বুঝানোর ক্ষমতা খুব কম, হয়তো তাকে আমি আমার অনূভুতি বুঝাতে পারিনি। তারপর থেকে আমার মাঝে দুজন করে বাসকরে। বদ্ধ রুমে একা থাকলে মনে হয় আমার মাঝে একজন আছে। যদি একাকী হাঁটি তখনো মনে হয় আমার সাথে একজন হাঁটছে। 

আজ হঠাৎ তার সাথে কথা হলো, আমার কথা বলা তার পছন্দ না আমি নাকি বেশি কথা বলি গুছিয়ে কথা বলতে পারিনা তাই সে আমার সাথে যোগাযোগ রাখবেনা। ছোট বেলা থেকে আমার স্বভাব নিজেকে জানার চেষ্টা করা আমার মন চাই তার সাথে সব সময় কথা বলতে। তাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে কিন্তু এগুলা তার পছন্দ না। সব কিছুই বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

এখন আমার মনে সব সময় কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মানুষ কি অন্যের জন্য পরিবর্তন হতে পারেনা? সময়ের সাথে সাথে হয়তো বেঁচে থাকার অনেক কারণ আমরা পেয়ে যায়। আমি হয়তো আর কারো প্রেমে পড়বোনা। কিন্তু তাঁকে পেলে আমার জীবন টা ধন্য হতো। আমার কি আর তাঁর সাথে যোগাযোগ করা ঠিক হবে?

সে হয়তো জানেনা আমি তাকে চালতা ফুলের মতো ভালোবাসি চোখ বুজলে তাঁকেই স্বপ্ন দেখি। জানেন আজ কি স্বপ্ন দেখেছি। সে বিকেল বেলা যমুনা নদীতে চোখ বুজে ধ্যানের ভঙ্গিতে নৌকায় বসে আছে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। চোখ মেলে চাইল, যেন ধ্যানভঙ্গ হলো। এর মধ্যে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি আমার ভিষণ পছন্দ। সে পড়েছিলো কালো শাড়ী এবং ফুল হাতা ব্লাউজ কপালে কালো টিপ। তার দিকে তাকিয়ে মিষ্টি একটা সুবাস, বুক ভরে শ্বাস নিলাম। পরের ঘটনাটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার ওপর যেন শত শত পাপড়ি ঝরে পড়ল। চোখ মেলে দেখি, কোথাও কেউ নেই। আমি একা আর চারপাশে ঝরে পড়া তারার মতোশুভ্র চালতা ফুল। বুঝতে পারলাম, সে আমার জীবনের এক অপ্রকাশিত আশা।

আমি কি আর কখনো তার সাথে যোগাযোগ করবো নাকি দূর থেকে ভালোবাসে যাবো। তুমি তো আমার সুলতানা ছিলা। কেমনে তোমার থেকে দূরে থাকি আমায় কি ভালোবাসা যায়না সুলতানা তাইয়েবা আমি তো শুধু তোমাকে ভালোবাাি। ভালোবাসা মানে তো দায়িত্ব বোধ এবং একে অপরের যত্ন নেয়া। হয়তো অনেক কিছু লিখতে পারতাম থাকনা কিছু অপ্রাপ্তি। যদি তুমি আমায় ভালোবাসো তাহলে আমাকে আমি যে পরিমাণ তোময় ভালোবাসি ততটাই ভালোবেসো 

“ভালো থেকো সুলতানা তাইয়েবা।”

লেখা:: বায়েজিদ 

থেকে আরও পড়ুন

হৃদয়ে অম্লান

কাফনের কাপড় : পিকু

মহীয়সী নারী