ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঘিওরে ঐতিহ্যবাহী বানিয়াজুরী সরকারি স্কুল এন্ড কলেজে ৮০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান পালিত

মিরাজ খান মানিকগঞ্জ সংবাদদাতা

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে ৮০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান পালিত হয়। এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের পদচারণায় নবীন ও প্রবীণদের মধ্যে স্মৃতি আর আবেগের মেলবন্ধন এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন উদযাপন কমিটির সদস্যরা।

দীর্ঘ বছর পর পুরনো বন্ধুদের কাছে পেয়ে সকাল থেকেই কুয়াশাভেজা শীত উপেক্ষা করে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভিড় করতে থাকেন।অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন কেউ মেতে ওঠেন সেলফিতে, কেউবা ফিরে যান সেই হারানো কৈশোরে।

মোঃ রিপন আনসারির ও সবুজ হাকিম হাকিম এর প্রাণবন্ত সঞ্চালনায়
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন মানিকগঞ্জ-১ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবিরের সহধর্মিনী শায়লা কবির।

পুনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি মোহাম্মদ কায়কোবাদের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহীন মিয়া হাসিন।

বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান যখন ৮০ বছরে পদার্পণ করে, তখন তার শেকড় অনেক গভীরে চলে যায়। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবদান রাখছেন, যা অত্র এলাকার জন্য অত্যন্ত গর্বের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
এস আর আনসারী বিল্টু,সাবেক চেয়ারম্যান
আবুল কাশেম চতু, এছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিকেলে স্মৃতিচারণমূলক পর্বে প্রবীণ শিক্ষার্থীরা তাঁদের ছাত্রজীবনের নানা গল্প শুনিয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। দুপুরে মধ্যাহ্নভোজ এবং সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ঘিওরে ঐতিহ্যবাহী বানিয়াজুরী সরকারি স্কুল এন্ড কলেজে ৮০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান পালিত

০৮:৩১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫