
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
ড, আশিকুর রহমান প্রতিষ্ঠিত মাটিরাঙ্গা উপজেলার জায়েদ মনেয়ারা প্রযুক্তি মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান ও অভিভাবক সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।
মাটিরাঙ্গা হাসপাতাল রোডস্থ মাদ্রাসাটির নিজস্ব মাঠে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযিক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড আতিয়ার রহমান ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ অধ্যাপক ও শহীদ আবদুর রব হলের প্রভোষ্ট ড এ কে এম আরিফুল ইসলাম সিদ্দিকী, সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ এর ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান মোঃ ফজলুল হক, মাটিরাঙ্গা সার্কেলের এএসপি মোঃ ওয়াজেদ আলী, মাটিরাঙ্গা সরকারি হাইস্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অত্র মাসাদ্রার সদস্য মোঃ হাবিবুর রহমান খান, মাটিরাঙ্গা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী সলিমুল্লাহ, রাঙ্গামাটি বাইতুস শরফ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামছুল আরেফিন, জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান প্রমুখ ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা সরকারি মডেল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধানন শিক্ষক ও জায়েদ মনোয়ারা প্রযুক্তি মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ইমাম উদ্দিন।
কোরআন শিক্ষার সাথে সাথে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা অর্জনের বিকল্প নেই মন্তব্য করে ভবিষ্যৎ জীবনকে সফল করতে শিক্ষার্থীদের বড় বড় স্বপ্ন দেখার আহবান জানান বক্তারা ।
সু-শিক্ষা অর্জনের মধ্যদিয়ে ভালো মানুষ হতে হওয়ার আহবান তারা ।
সৎ চরিত্রবান করে নিজেদের গড়ে তুলতে হবে উল্লেখ করে উচ্চ শিক্ষা অর্জনের মাধ্যমে আগামীর ইনসাফ ভিত্তিক রাস্ট্র বিনির্মানে দায়িত্বশীল ভুমিকা রাখার আহবান জানান বক্তারা ৷ অভিভাবকদের উদ্দেশ্য করে তারা বলেছেন, আপনার সন্তানকে সময় দিন, তাকে মানবিক গুনাবলী সম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সচেতন থাকুন । তার শিক্ষা জীবনের সুবিধা অসুবিধা ও সহপাঠীদের সাথে সময় কাটানোর বিষয়ে সজাগ দৃষ্টি থাকুন ।
জায়েদ মনোয়ারা প্রযুক্তি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব এরশাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি সহ অন্যান্যদের সাথে নিয়ে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন প্রধান অতিথি ড. আতিয়ার রহমান ।
এ সময় মাটিরাঙ্গা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সলিমুল্লাহ নিজ হাতে নতুন হেফজ সম্পাদনকারী শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে দেন ।
এ ছাড়াও আমন্ত্রিত বিভিন্ন অতিথিবৃন্দকে ফুলেল শুভেচছা ও সম্মাননা স্মারক ক্রেষ্ট উপহার দেন মাদ্রাসার পক্ষে অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি আবদুল্লাহ আল মামুন ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার, মাটিরাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু ছায়েদ আলী, মাটিরাঙ্গা সরকারি মডেল হাইস্কুলের শিক্ষক আবুল হাশেম, মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর ছিদ্দিক, মাটিরাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মানিক মিয়া সহ মাদ্রাসা পরিচালনা কমিটির বিভিন্ন সদস্যগন, সাংবাদিক, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ ।
প্রতিনিধির নাম 

























