
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
পাইকগাছার ঐতিহ্যবাহী রোজবাড কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৪ ডিসেম্বর বুধবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক পাইকগাছা শাখার ব্যবস্থাপক সুশান্ত কুমার দাশ। ফলাফল প্রকাশ করেন প্রধান শিক্ষক অনিতা রাণী মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা গুদাম কর্মকর্তা আলমগীর হোসেন, ডিএসবি’র পরিদর্শক রোকন উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুস সবুর খান, সোস্যাল ইসলামি ব্যাংকের সেকেন্ড ম্যানেজার আনোয়ার হোসেন, এসএমসি কোম্পানির কর্মকর্তা রিশাদ উদ্দিন, সোনালী ব্যাংক কর্মকর্তা মশিউর রহমান, রবিউল ইসলাম, শাহজালাল, ইলিয়াস হোসেন, সঞ্চয় কুমার মন্ডল, শেখ আলী, রকি বিশ্বাস, সুপদেব রায়, মাসুদুর রহমান। উপস্থিত ছিলেন অভিভাবক সুভাষ বিশ্বাস, রাশেদা খানম, অলিদা ইয়াসমিন, শম্পা সরকার, ছবি রাণী মন্ডল, রুবাইয়া সুলতানা ও শ্যামলী মন্ডল, শিক্ষক মনোতোষ বৈদ্য, শাহনাজ পারভীন, অসীম রায়, লাইলী বেগম, শিখা রাণী মন্ডল, তানজিন রুমা, রেশমা পারভীন, হরমোহন মন্ডল, কল্পনা মন্ডল ও সঙ্গীতা মন্ডল। অনুষ্ঠানে প্লে থেকে দ্বিতীয় এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে স্কুল ব্যাংকিং সেবা গ্রহণ করার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহবান জানান সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সুশান্ত কুমার দাশ।
প্রতিনিধির নাম 

























