
আরিফুর রহমান, মাদারীপুর
মাদারীপুরের সবুজবাগ এলাকার দরগা শরীফ সড়কে অবস্থিত গুলতেরা সুন্নাত( ক্যাডেট)মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) আয়োজিত অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় শ্রেণি, নূরানী এবং হেফজ বিভাগের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
চট্টগ্রাম নূরানী শিক্ষা বোর্ডের অধিভুক্ত এ মাদ্রাসা প্রায় ১২ বছর ধরে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে এখানে দুই শতাধিক শিক্ষার্থী পাঠ গ্রহণ করছে। প্রতিষ্ঠার পর থেকে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে প্রতিবছরই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপদেষ্টা আলাউদ্দিন মাস্টার। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা জাহিদ হোসেন আল-জেহাদি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সদস্য বাবুল হাওলাদার। তিনি বলেন, “এই মাদ্রাসার শিক্ষার মান অত্যন্ত ভালো। সন্তানদের ধর্মীয় শিক্ষা দেওয়া প্রতিটি বাবা-মায়ের নৈতিক দায়িত্ব।
প্রতিনিধির নাম 

























