
খান আরিফুজ্জামান,ডুমুরিয়া,খুলনা
খুলনার ডুমুরিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব অধ্যাপক মুফতি আব্দুল কাইউম জমাদ্দারের নেতৃত্বে নব-নির্বাচিত কমিটি ও শিক্ষকমন্ডলীর পক্ষ থেকে ডুমুরিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
বৃহস্পতিবার(২৭ নভেম্বর) বিকাল ৩ টায় ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি নির্বাচিত সভাপতি ও শিক্ষকমন্ডলীর পক্ষ থেকে এ শুভেচ্ছা জানিয়েছেন।
মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার একজন সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে ডুমুরিয়ায় সব থেকে পরিচিত মুখ।তিনি ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি,ডুমুরিয়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি,ডুমুরিয়া সাজিয়াড়া শামসুল উলুম মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি।এছাড়াও ডুমুরিয়ায় বহু সামাজিক সংগঠন জাতীয় স্বেছাসেবি সংগঠন নিরাপদ সড়ক চাই সংগঠনের ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা,ন্যাশনাল হিউম্যান রাইটস্ এন্ড হেলথকেয়ার সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি,মওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের জৈষ্ঠ্য এই প্রভাষক ডুমুরিয়া বহু মাদ্রাসা ও মসজিদ কমিটির সাথে সংযুক্ত রয়েছেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম কমিটির সদস্যদের ও শিক্ষক মন্ডলীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।তিনি মাদ্রাসার উন্নয়নে ও শিক্ষার্থীদের কল্যাণে সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রতিনিধির নাম 

























