ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

জবির পরিবহন খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন ভিপি প্রার্থী একেএম রাকিব

জবি প্রতিনিধি : সুশান্ত সাহা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসন্ন জকসু নির্বাচনকে কেন্দ্র করে পরিবহন খাতে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন “ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল”-এর ভিপি প্রার্থী একেএম রাকিব। তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্য ও সময়মতো যাতায়াত নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য।

রাকিব তার ঘোষণা করা ইশতেহারে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ তুলে ধরেন।

সময় অনুযায়ী বাস সার্ভিস বাড়ানো:
সকালে ৬টা ও ৮টার ব্যস্ত সময়ে এবং দুপুর ১টা/২:০০ টার দিকে প্রতিটি রুটে বাস সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

নতুন বাস, রুট ও ট্রিপ সংযোজন:
১. জবি-ভাঙ্গা, জবি-বেড়িবাঁধ-কামরাঙ্গীরচর-মোহাম্মদপুর, জবি- আড়াইহাজার, জবি-চন্দ্রা রুট সংযোজন।

২. জবি আস্-সুন্নাহ হলে অতিরিক্ত বাস সংযোজন।

৩. চক্রাকার বাস/শাটলের সংখ্যা এবং রুট বৃদ্ধি।

৪. দীর্ঘমেয়াদি সরকারি ছুটি (ঈদ, দূর্গাপূজা) উপলক্ষে বাস ট্রিপ সংযোজন।

৫. রায়সাহেব-বাজার হতে ক্যাম্পাস পর্যন্ত স্বল্প খরচে শাটল সার্ভিস চালু (অটো/কার্ট)।

নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা:
মহিলা শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সিট জোন ও বিশেষ বাস চালুর পরিকল্পনা তুলে ধরেন রাকিব।

বাস লোকেশন ট্র্যাকার ও ওয়াইফাই সেবা:
শিক্ষার্থীরা যেন বাসের অবস্থান জানতে পারেন, সে জন্য ট্র্যাকার চালু করার কথা বলা হয়েছে। পাশাপাশি সব বাসে ওয়াইফাই সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

শাটল বাস সার্ভিস ও নিরাপত্তা:
ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শাটল সার্ভিস বাড়ানো হবে। জরুরি পরিস্থিতিতে বাস সার্ভিস ও নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করার কথা উল্লেখ করেন তিনি।

এম্বুলেন্স:
১. এম্বুলেন্সের সংখ্যা বৃদ্ধি।
২. রাতে/অসুস্থতায় ঢাকা শহরের যেকোনো স্থানে জরুরি সার্ভিস।

নিয়মিত মেরামত:
প্রতি একমাস অন্তর প্রতিটি বাসের বাধ্যতামূলক সার্ভিসিং ও রক্ষণাবেক্ষণ।

নিজস্ব বাস সংখ্যা বৃদ্ধি:
রাকিব জানান, জবির নিজস্ব বাস কম থাকার কারণে শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ে। তাই প্রশাসনের সহযোগিতায় নতুন বাস সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষা ও ইভেন্টভিত্তিক স্পেশাল বাস সার্ভিস:
নবীনবরণ, বিসিএস পরীক্ষা এবং ক্লাব ইভেন্টে প্রয়োজন সাপেক্ষে Extra বাস সার্ভিস নিশ্চিত করা

ডিজিটাল মনিটরিং:
পরিবহন কর্মীদের কার্যক্রম ডিজিটাল অ্যাটেনডেন্সের মাধ্যমে পর্যবেক্ষণের ব্যবস্থা চালু করার পরিকল্পনা তার ইশতেহারে রয়েছে।

ভিপি প্রার্থী রাকিব বলেন,
জবির পরিবহন খাতকে আরও আধুনিক, দ্রুতগামী ও নিরাপদ করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের ভোগান্তি কমানোই আমাদের প্রধান লক্ষ্য।

এসব উদ্যোগ বাস্তবায়ন হলে জবির শিক্ষার্থীদের যাতায়াতে বড় পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন ভিপি প্রার্থী রাকিব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

জবির পরিবহন খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন ভিপি প্রার্থী একেএম রাকিব

০২:১৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫