
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত অনুমোদনক্রমে গত ২০ নভেম্বর ২০২৫ ইং তারিখে খুলনার ডুমুরিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব অধ্যাপক মুফতি আব্দুল কাইউম জমাদ্দার।
ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি নির্বাচিত হওয়ায় ডুমুরিয়ার সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার একজন সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে ডুমুরিয়ায় সব থেকে পরিচিত মুখ।তিনি ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি,ডুমুরিয়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি,ডুমুরিয়া সাজিয়াড়া শামসুল উলুম মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি।এছাড়াও ডুমুরিয়ায় বহু সামাজিক সংগঠন জাতীয় স্বেছাসেবি সংগঠন নিরাপদ সড়ক চাই সংগঠনের ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা,ন্যাশনাল হিউম্যান রাইটস্ এন্ড হেলথকেয়ার সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি,মওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের জৈষ্ঠ্য এই প্রভাষক ডুমুরিয়া বহু মাদ্রাসা ও মসজিদ কমিটির সাথে সংযুক্ত রয়েছেন।
ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় আব্দুল কাইয়ুম জমাদ্দার ডুমুরিয়ার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন। তিনি যেনো সফলতার সাথে মাদ্রাসা পরিচালনা সহ সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারেন।
প্রতিনিধির নাম 

























