ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

জেলা পরিষদ কর্তৃক গরীব ও মেধাবী শিক্ষার্থীদের অর্থ সহায়তা ও শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি::

খাগড়াছড়ি পার্বত্য জেলার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা ও কম্পিউটার বিতরণ সম্পন্ন হয়েছে ।

শনিবার ১৫ নভেম্বর ২০২৫ সকাল ১১ টার দিকে তাইন্দং উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও খাগড়াছড়ি সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল লতিফ ।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছেন, আলোকিত মানুষ হিসেবে পরিবার, দেশ ও জাতির জন্য অবদান রাখতে হলে প্রথমে সফলতার নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে । তুমি নিজেকে কোন অবস্থানে দেখতে চাও সেটা পরিকল্পনা করো । তারপর পরিচালনা অনুযায়ী তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বা স্বপ্ন পূরণের প্রচেষ্টা চালিয়ে যাও দেখবে সফলতা অর্জন সহজ হয়ে গেছে । এ সময় তিনি কলেজ জীবনের পুর্বে মোবাইল ফোনের ব্যবহার ছাত্র জীবন ও ভবিষ্যৎ জীবন ধ্বংস করবে মন্তব্য করে স্কুল জীবনে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দেন ।

এ সময় তিনি কোন প্রকার অনিয়ম ও দুর্নীতি ছাড়া শিক্ষক নিয়োগে মন্ত্রনালয় কর্তৃক নির্দেশনা অনুযায়ী মেধাবীদের চাকুরি প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন ।

আলোচনা সভার শুরুতে সাগত বক্তব্য রাখেন, তাইন্দং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম । তিনি দায়িত্ব গ্রহণের পর তাইন্দং উচ্চ বিদ্যালয়ের কল্যাণে গৃহীত নানা পরিকল্পনা ও বর্তমান অবস্থা সম্পর্কে অতিথিবৃন্দের উদ্দেশ্য আলোকপাত করেন।

অনুষ্ঠানের প্রধান আলোচক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মোঃ সহিদুল ইসলাম-
মান সম্পন্ন শিক্ষিত জাতি গঠন করা এখন খুবই জরুরী মন্তব্য করে বলেছেন, দেশের ও সমাজের উন্নয়নে শিক্ষার্থীদের আরো বেশী জ্ঞানের গভীরে প্রবেশ করে নিজেকে আলোচিত মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান । বড়‌ হয়ে পিতা মাতা ও গুরুজনদের প্রতি সম্মান প্রদর্শন করতে পরামর্শ দেন । এ ছাড়াও চলমান জেলা পরিষদ কর্তৃক ঘোষিত শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পুর্ন মেধার উপর ভিত্তি করে সম্পাদন করার প্রত্যয় ব্যক্ত করেন । এ সময় চাকুরির নিয়োগ পাওয়ার আশায়,কারো কথায় বিশ্বাস করে শিক্ষক নিয়োগে কারো সাথে কোন রকম আর্থিক লেনদেনে যুক্ত না হওয়ার আহ্বান জানান তিনি ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, তাইন্দং এলাকার কৃতি সন্তান মৎস বিজ্ঞানী ড.বিল্লাল হোসেন, তাইন্দং মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মঞ্জুরুল ইসলাম, তাইন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউনিয়ন পরিষদ মেম্বার আবু হানিফ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ হাবিবুর রহমান, তাইন্দং ইউনিয়ন বিএনপি নেতা তৌফিকুল ইসলাম, আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও শিক্ষক মোঃ আব্দুল হক প্রমুখ ।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অভিভাবক প্রতিনিধি বেলাল আহামদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু হানিফ পাটোয়ারী, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, গোমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন, তবলছড়ি কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সাইফুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আগত শিক্ষক মন্ডলী, আমন্ত্রিত অতিথি বৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ।

আলোচনা শেষে প্রধান অতিথি, প্রধান আলোচক ও অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন‌ ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

জেলা পরিষদ কর্তৃক গরীব ও মেধাবী শিক্ষার্থীদের অর্থ সহায়তা ও শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ

০৬:১৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫