ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের ১ম পুনর্মিলনী- ২০২৫ অনুষ্ঠিত, প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল- ওয়াকার উজ -জামান

জয়পুরহাট জেলা সংবাদদাতা

আজ ১৪ই নভেম্বর, শুক্রবার জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের ৩ দিন ব্যাপী ১ম পুনর্মিলনীর ২য় দিন জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে উপস্থিত হলে তাঁকে অভ্যর্থনা জানান সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ ও এ্যাডজুটেন্ট জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী, জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া, কলেজের অধ্যক্ষ, সভাপতি, এ্যাসোসিয়েশন অব জয়পুরহাট এক্স ক্যাডেটস (AJEC) ও অভ্যাগত অতিথিবৃন্দ। এরপর প্রধান অতিথি AJEC পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং পুনর্মিলনী প্যারেডে সালাম গ্রহণ করেন। তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে তাঁর মূল্যবান ভাষণ প্রদান করেন। ভাষণে তিনি বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং তাঁদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করতে আহ্বান করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি, আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ৩ দিন ব্যাপী চলমান প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) শুরু হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের ১ম পুনর্মিলনী- ২০২৫ অনুষ্ঠিত, প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল- ওয়াকার উজ -জামান

০৪:৪৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫