ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ

তোমরা হও আলোকিত তোমরা ছড়াও আলো,জ্ঞানার্জনের আঙ্গিনাতে নতুন প্রদীপ জ্বালো এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ার শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১১ টায় শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ও বাংলাদেশ খিলাফত মজলিস মনোনীত খুলনা ৫ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক মুফতি আব্দুল কাইউম জমাদ্দার।
ডুমুরিয়ার নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মনোজ্ঞ এ নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর এস এম মাহাবুবুল ইসলাম জহুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা ও আইসিটি খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাছ,শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোল্যা আবুল কাশেম,খুলনা জেলা আইনজীবি সমিতির সাবেক সহ-সভাপতি ও খুলনা জজকোর্টের অতিরিক্ত জিপি এ্যাডভোকেট মোঃ আবুল খয়ের,বাংলাদেশ নৌ-বাহিনী কলেজ খুলনার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ও এস এস সি ও এইচ এস সি পরীক্ষার ভিজিলেন্স খুলনা জেলার কো-অর্ডিনেটর মোঃ মাসুদ আলম গোলদার,ডুমুরিয়া কলেজের অধ্যক্ষ ফেরদৌস খান,শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মাওলানা হাবিবুর রহমান,শহীদ স্মৃতি মহিলা মহা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শেখ মোয়াজ্জেম হোসেন,বিশিষ্ট আইনজীবি ও শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের বিদ্যেুাৎসাহী সদস্য এ্যাডভোকেট মুনিমুর রহমান নয়ন সহ নবাগত শিক্ষার্থীবৃন্দ,অভিভাবকবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, কলেজের অধ্যাপক বৃন্দ, সুধী সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হালিম ঢালী ও অর্থনীতি বিভাগের প্রভাষক নাজিরা আফরিন এবং শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন প্রত্যাশা দেবনাথ, সেজুতি রহমান,নওরিন আফরিন প্রভা ও ঐশি ফৌজদার।
ঐতিহ্যবাহী এ বিদ্যাপিঠে উৎসবমুখর পরিবেশে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ তোমাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু হলো, যা সম্ভাবনাময় এবং আনন্দময়। তোমরা যারা আজ এখানে এসেছ, তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে মেধাবী। তোমাদের এই মেধা এবং তারুণ্যকে কাজে লাগিয়ে তোমরা দেশ ও জাতির জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করবে। শিক্ষা শুধু ডিগ্রি অর্জন নয়, এটি নিজেকে উন্নত করা, নতুন কিছু শেখা এবং জ্ঞানের পরিধি বাড়ানোর একটি মাধ্যম। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। তোমাদের প্রত্যেকেরই একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় প্রয়োজন। মনে রাখবে, যারা স্বপ্ন দেখে এবং সে স্বপ্ন পূরণের জন্য কাজ করে, তারাই জীবনে সফল হয়। “জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও সততা বজায় রাখা অত্যন্ত জরুরি। একজন ভালো মানুষ হওয়ার মাধ্যমেই তুমি সমাজে নিজের স্থান করে নিতে পারবে। তোমাদের সকলের জন্য শুভকামনা। আশা করি তোমরা এই প্রতিষ্ঠানকে আরও গর্বিত করবে। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

০৮:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫