
পুষ্প রানী সরকার
আমার জীবন বাতি নিভবে কবে,সে- কথা আমি জানিনা,
এই সুন্দর মোহনীয় পৃথিবীতে কে কবে আসবে কেউ জানে না।
এই পৃথিবীর এত রং রূপ লাবণ্য সবকিছু বিধাতার দান,
তবু কেন মানুষ আসে আর যায় পৃথিবীতে বারে বার।
যখন মানুষ ভবে আসে উহাতে থাকে না কোন তাপ।
এই সংসারের মোহে পড়ে মানুষ বাড়িয়ে তোলে পাপ।
কিশোর থেকে যৌবনে এসে মনে জাগে- আশা চোখে লাগে রং।
আশা নিয়ে তাই গড়ে তোলে মানুষ সুন্দর ভালোবাসার ঘর।
যৌবন কেটে বৃদ্ধ আসে, ধরায় তখন এক- লাঠি।
দিন গোনে আর পথ চলে মানুষ ,কবে- যাবো চলে বাটি।
প্রতিনিধির নাম 

























