
মো. সাখাওয়াত হোসেন::
বাংলা একাডেমি আয়োজিত বই মেলায় ”শিরোনাম হীন এক সম্পর্ক” বই এর মোড়ক উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৮ফেব্রুয়ারি ) সন্ধ্যায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উম্মোচন মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রয়েল পাবলিকেশন থেকে এবারের বইমেলায় প্রকাশিত কবি কামরুজ্জামান স্বপন এর লেখা বই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ শরিফুল ইসলাম, ধূমকেতু নজরুল চর্চা সংগঠন এর সভাপতি শেখ ফয়েজ আহমেদ, রয়েল পাবলিকেশন এর প্রকাশক মনিরুল ইসলাম রয়েল ও লেখক কবি কামরুজ্জামান স্বপন প্রমুখ।
মেলায় বইটি পাওয়া যাবে ৬৪৭ নং স্টলে।
প্রতিনিধির নাম 

























