ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ডুমুরিয়ার নরনিয়ায় সেচ পাম্প থেকে  বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি। আসামি রিমান্ডে

খুলনার ডুমুরিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি মামলার আসামি হাসানকে একদিনের রিমান্ড দিয়েছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদ হোসেন জানান, ট্রান্সফরমার চুরির মূল হোতা আবু হাসান গাজীকে মঙ্গলবার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার তাকে রিমান্ডে আনা হবে বলেও জানান তিনি । এরআগে খুলনা পল্লীবিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন)-র দায়ের করা মামলায় উপজেলার মালতিয়া গ্রামের সরোয়ার হোসেন গাজীর ছেলে ও খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ান আবু হাসান গাজী (৪০)- কে শনিবার চুকনগর বাজার থেকে গ্রেফতার করে পুলিশ ।
মাসখানেক আগে উপজেলার নরনিয়া গ্রাম থেকে এক রাতে দুটি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি হয়ে যায়। এরপর খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির অনুসন্ধানে চুরির ঘটনার সাথে হাসানের জড়িত থাকার প্রমাণ পেয়ে সমিতির সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) বাদী হয়ে হাসানের নাম উল্লেখ করে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

@ সকালের সংবাদ ২০২৬
Powered BY Hafez Rashid Ahmad

ডুমুরিয়ার নরনিয়ায় সেচ পাম্প থেকে  বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি। আসামি রিমান্ডে

১২:৩২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩