ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় সাড়ে ৪২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

নুরুজ্জামান লিটন, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় আজ ভোররাতের অভিযানে ৪২ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান রুবেল (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৩১ আগস্ট, সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে নওগাঁ সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। সোমবার বেলা সোয়া ৩ টার দিকে পুলিশ মিডিয়া সেলে এ তথ্য জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান নওগাঁ সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে।

জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল ডিবির একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত করে রাখা হয়েছে। খবর পেয়ে ডিবির সদস্যরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালান। পরে তাঁর শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি টিনের বড় বাক্সের ভেতর থেকে ১১টি প্যাকেটে রাখা মোট ৪২ কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জেলা পুলিশ তারিকুল ইসলাম বলেন, মাহমুদুল হাসান আরও একজনের সঙ্গে যোগসাজশ করে গাঁজার ডিলার হিসেবে কাজ করছিলেন। তাঁর ওই সহযোগীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাহমুদুল হাসানের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নওগাঁয় সাড়ে ৪২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

০৫:৫৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬