ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় ৬ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :

নওগাঁর মান্দায় অভিযান চালিয়ে ৬ কেজি শুকনা গাঁজাসহ মিতা কর্মকার (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটে মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের ঘাটকৈর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঘাটকৈর গ্রামের বীরেন কর্মকারের স্ত্রী মিতা কর্মকারের বসতবাড়ির দক্ষিণমুখী শয়নকক্ষে খাটের নিচে তল্লাশি চালানো হয়। এ সময় হলুদ রঙের প্লাস্টিকের বস্তার ভেতর কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মিতা কর্মকার ও তার স্বামী বীরেন কর্মকার বেশ কিছুদিন ধরে নিজেদের বসতবাড়িতে গাঁজা মজুত রেখে মাদক ব্যবসা করে আসছিলেন।

এ ঘটনায় মিতা কর্মকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তার স্বামী বীরেন কর্মকারকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নওগাঁয় ৬ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

০৭:৪১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬