ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঘোড়াঘাটে ১,১৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাহফুজুর রহমান সরকার,  ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে ১ হাজার ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর দক্ষিণপাড়া গ্রামের করতোয়া নদীর বিশ্বনাথের ঘাটের চরে নৌকার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নবাবগঞ্জ উপজেলার কবলীপাড়া গ্রামের মোঃ নিজাম উদ্দিনের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৫৭) এবং একই এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ শাকিল মিয়া (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, ঘোড়াঘাট থানার এসআই মোঃ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে নাইট ডিউটিতে টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে করতোয়া নদীর বিশ্বনাথের ঘাটের চরে নৌকায় অভিযান চালান। এ সময় দুই ব্যক্তির দেহ তল্লাশি করে ১ হাজার ১৩৭ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশের হিসাবে উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩ লাখ ৪১ হাজার ১০০ টাকা।
এ ঘটনায় ১৭ আগস্ট ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-১২। মামলাটি তদন্ত করবেন এসআই মোঃ ওয়াজিদ উল্লাহ সিদ্দিক।
পুলিশ জানিয়েছে, ঘোড়াঘাট থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ঘোড়াঘাটে ১,১৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

০১:২২:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬