
নুরুজ্জামান, দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তোফাজ্জল হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৯নং সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে এ অভিযান পরিচালনা করে দোয়ারাবাজার থানা পুলিশ।
পুলিশ জানায়, দোয়ারাবাজার থানার এসআই (নিঃ) সঞ্জয় দত্ত, এসআই (নিঃ) আব্দুল্লাহ আল রিফাত ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
গ্রেপ্তার তোফাজ্জল হোসেন উপজেলার ৭নং লক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নজর আলীর ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিনিধির নাম 

























