ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

বদলগাছীতে ফেন্সিডিলসহ তিনজন মাদক কারবারি গ্রেপ্তার

নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি, নওগাঁ:

নওগাঁ জেলার বদলগাছীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১০ বোতল ইসকাফ ফেন্সিডিলসহ মাদক কারবারির অভিযোগে আব্দুল মালেক মিল্টন (৪০) ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির ১১ হাজার ১২০ টাকা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল বদলগাছী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে রাত ৯টার দিকে উপজেলার পিন্ডিরা গ্রামের সিয়ামের ভাই-বোন ট্রেডার্সের টিনের দোকানে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে আব্দুল মালেক মিল্টন ও আল আমিন (৩৩) নামে দুই ব্যক্তিকে পাওয়া যায়। পরে উপস্থিত লোকজনের সামনে তাদের পরিচয় নিশ্চিত করে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় আল আমিনের হেফাজত থেকে দুই বোতল ইসকাফ ফেন্সিড্রিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আল আমিন পুলিশকে জানায়, উদ্ধার হওয়া মাদক দোকানের মালিক আব্দুল মালেক মিল্টনের। তার আরও মাদক শরিফুলের দোকানে রাখা রয়েছে বলেও সে জানায়।

পরে জিয়ল গ্রামের কসিমুদ্দিনের ছেলে শরিফুলের (৩৮) ফ্লেক্সিলোডের দোকানে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে আরও তিন বোতল ইসকাফ ফেন্সিড্রিল উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে শরিফুল জানায়, ওই মাদকও আব্দুল মালেকের। তিনি তার কাছে মাদকগুলো রেখে যেতেন এবং ক্রেতা এলে শরিফুল তা বিক্রি করে টাকা আব্দুল মালেকের কাছে পৌঁছে দিতেন। শরিফুল আরও জানায়, আব্দুল মালেকের বাড়িতে আরও মাদক রয়েছে।

এরপর পুলিশ আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির পেছনে গর্তের ভেতর প্লাস্টিকের ব্যাগে লুকিয়ে রাখা আরও পাঁচ বোতল ইসকাফ ফেন্সিড্রিল উদ্ধার করে জব্দ করে। একই অভিযানে আল আমিনের কাছ থেকে মাদক বিক্রির ১১ হাজার ১২০ টাকা জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার আব্দুল মালেক দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক সংগ্রহ করে বিভিন্ন মাধ্যমে তা বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বদলগাছীতে ফেন্সিডিলসহ তিনজন মাদক কারবারি গ্রেপ্তার

০৭:১৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬