ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

বদলগাছীতে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি, নওগাঁ:

নওগাঁ জেলার বদলগাছীতে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ মোস্তাকিম হোসেন নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের সাদিশপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মোস্তাকিম হোসেন সাদিশপুর গ্রামের আবু হাসানের ছেলে।

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে সাদিশপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা বিক্রির অভিযোগে মোস্তাকিম হোসেনকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ধারালো দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করে পুলিশ।

পুলিশ আরও জানায়, মাদকদ্রব্য বিক্রির সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। আটকের পর তাকে বদলগাছী থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তবে উদ্ধার করা গাঁজার পরিমাণ মামলা করার মতো না হওয়ায় তার বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে পুলিশ জানিয়েছে, বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলা দেওয়ার মতো পরিমাণ গাঁজা পাওয়া যায়নি। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বদলগাছীতে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

১১:১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬