ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

নুরুজ্জামান লিটন, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় গাছের উপর থেকে আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা আনুমানিক পৌনে ৭ টার দিকে উপজেলার তেঁতুলিয়া পূর্ব পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ তেঁতুলিয়া পূর্ব পাড়া গ্রামের নূর ইসলামের ছেলে। সে পেশায় একজন থাই গ্লাস মিস্ত্রি হিসেবে একটি দোকানে কাজ করত।

স্থানীয় সূত্রে জানা যায়, মোশাররফ সন্ধ্যা বেলা বাজারের দোকানের পাশে গাছে টাঙানো একটি আর্জেন্টিনার পতাকা নামাতে উপরে ওঠে। এ সময় অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের সঞ্চালন লাইনের সংস্পর্শে এলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম বলেন, খবর পেয়ে সাথে সাথেই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

০৮:৫৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬