ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

বাগেরহাটে চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৯ ইজিবাইক ও ১২ শ্যালোমেশিন

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটে সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বাগেরহাট সদর মডেল থানা পুলিশ। এ সময় চোরাইকৃত ৯টি ইজিবাইক এবং নছিমন-ভটভটি তৈরিতে ব্যবহৃত ১২টি শ্যালোমেশিন উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, জেলায় দীর্ঘদিন ধরে ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় জেলা গোয়েন্দা শাখা ও সদর মডেল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে গত ২ আগস্ট মামলার অন্যতম আসামি মো. ফারুক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযানে শাহ আলম (২৯), আব্দুল্লাহ সরদার (২১) ও আব্দুল হালিম (৪৫)কে গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে চোরাইকৃত ৯টি ইজিবাইক এবং নছিমন-ভটভটি তৈরিতে ব্যবহৃত ১২টি শ্যালোমেশিন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ফারুক হাওলাদারের বিরুদ্ধে অপহরণ, হত্যা ও মাদকসহ পাঁচটি মামলা রয়েছে। এছাড়া শাহ আলমের বিরুদ্ধে চুরির দুটি মামলা রয়েছে। অপর দুই আসামির বিরুদ্ধে এর আগে কোনো মামলা ছিল না।

বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন,জেলায় ইজিবাইক চুরি ও ছিনতাই রোধে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সংঘবদ্ধ চোরচক্রের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া চোরাই যানবাহন প্রকৃত মালিকদের কাছে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বাগেরহাটে চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৯ ইজিবাইক ও ১২ শ্যালোমেশিন

০৬:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬