ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

সেনাবাহিনীর স্টিকার লাগানো ল্যান্ডক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক ল্যান্স করপোরাল আটক

মোঃ ওসমান গনি ইলি, কক্সবাজার

কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সেনাবাহিনীর স্টিকার লাগানো একটি বিলাসবহুল ল্যান্ডক্রুজার গাড়ি থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় সাবেক ল্যান্স করপোরাল ওবায়দুল হাসান (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগুপাড়া মণ্ডলবাড়ি এলাকার মৃত দেলোয়ার রহমানের ছেলে।

পুলিশ জানায়, সংঘবদ্ধ একটি মাদক পাচার চক্র সেনাবাহিনীর স্টিকার ব্যবহার করে বিলাসবহুল গাড়িতে ইয়াবা পরিবহনের প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নজরদারি জোরদার করা হয়। একপর্যায়ে সন্দেহভাজন ল্যান্ডক্রুজারটি থামিয়ে তল্লাশি চালালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই আটক করা হয় চালক ওবায়দুল হাসানকে। একই সঙ্গে জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিভিন্ন চেকপোস্টে তল্লাশি এড়িয়ে নির্বিঘ্নে চলাচলের উদ্দেশ্যে গাড়িটিতে সেনাবাহিনীর স্টিকার ব্যবহার করা হয়েছিল। তবে যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায়, আটক ব্যক্তি বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত নন। তিনি সেনাবাহিনীর সাবেক ল্যান্স করপোরাল।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, উদ্ধার হওয়া ইয়াবার উৎস, সম্ভাব্য গন্তব্য এবং এর সঙ্গে জড়িত সংঘবদ্ধ মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে। পাশাপাশি সেনাবাহিনীর স্টিকার ব্যবহারের বৈধতা ও এর উৎসও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ে মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে অভিনব কৌশলে মাদক পরিবহনের চেষ্টা করছে। এসব অপতৎপরতা রোধে কক্সবাজার জেলায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

সেনাবাহিনীর স্টিকার লাগানো ল্যান্ডক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক ল্যান্স করপোরাল আটক

০৫:১৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬