ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

বাগেরহাটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ শিক্ষার্থীর মৃত্যু, অপর একজন আহত।

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলিম পরীক্ষার্থী আরাফাত (১৮) ও মইনুল কাজী (৫২) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর বাজার এলাকার রহিমাবাদ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহতদের উদ্ধার করে খুলনার বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

নিহত আরাফাত ও মইনুল কাজী দুজনই বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বাসিন্দা।

আহত মইনুল কাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি মারা যান। অপরদিকে আলিম পরীক্ষার্থী আরাফাতকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, “সদর উপজেলার যাত্রাপুর বাজারের রহিমাবাদ স্কুলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার তথ্য আমরা পেয়েছিলাম। পরে অপর একজনের মৃত্যুর বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বাগেরহাটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ শিক্ষার্থীর মৃত্যু, অপর একজন আহত।

১১:৫৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬