
খান আরিফুজ্জামান(নয়ন), ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের লোহাইডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যাম সুন্দর হালদার ৫ম শ্রেণির শিক্ষার্থী প্রতিমা রায়কে (১১) পরীক্ষায় ভালো রেজাল্ট করোনোসহ বৃত্তি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিজ বাড়িতে প্রাইভেট পড়তে যেতে বলে। আজ ১৮ জুলাই ২০২৬ তারিখ রোজ শনিবার উক্ত শিক্ষার্থী তার বাড়িতে প্রাইভেট পড়তে গেলে উক্ত শিক্ষকের বাড়িতে কেউ না থাকায় শিক্ষার্থীকে জোর পূর্বক গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। পরবর্তীতে শিক্ষার্থী ভয়ে জোরে চিৎকার করলে আশেপাশের মানুষ দৌড়ে চলে আসলে শিক্ষক শ্যাম সুন্দর হালদার তাকে ছেড়ে দেয়। উল্লেখ্য; পূর্বেও উক্ত শিক্ষক ৫ম শ্রেণির আরেক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর কথা বলে একই ঘটনা ঘটায়। পরবর্তীতে এলাকাবাসীর কাছে ক্ষমা চায় এবং শাস্তিস্বরুপ তাকে পশ্চিম গুটুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী করে দেওয়া হয়।
বর্তমানে বিদ্যালয়ের সকল অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী উক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
প্রতিনিধির নাম 

























