ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে  কারাদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে মোহনগঞ্জ শহরের রেলস্টেশনের পেছনের ফাঁকা স্থান থেকে তাদের মাদক সেবনরত অবস্থায়  আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

দণ্ডপ্রাপ্তরা হলেন— খালিয়াজুরি উপজেলার নূরালীপুর গ্রামের  মো. আলমগীর (৩০), বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের পিয়াস মিয়া (২২) ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার থাতকুড়া গ্রামের মো. রবিন (৩৫)।  তাদের মধ্যে  আলমগীর ও পিয়াস মিয়াকে সাত দিন করে এবং রবিনকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের পেছনের ফাঁকা স্থানে মাদক সেবন করছিল ওই তিনজন। গোপন খবরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে গিয়ে তাদের হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, দণ্ডপ্রাপ্তদের রাতেই কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে  কারাদণ্ড

০৫:০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬