ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

দূতাবাসের উদ্যোগে মালদ্বিপে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উদযাপিত

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি

বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপে গতকাল ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ ইং উদযাপিত হয়। দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে দূতাবাসের কনস্যুলার সহকারী মোঃ এবাদুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন হাইকমিশনের প্রথম সচিব জনাব মো: সোহেল পারভেজ। তিনি ডিজিটাল বাংলাদেশে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ ও তার সুবিধা সমূহ যেমন: জাতীয় পোর্টালের মাধ্যমে তথ্য সরবরাহ, ডিজিটাল সেন্টার, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, আইটি পার্ক, লার্নিং এন্ড আর্নিং ইত্যাদি তুলে ধরেন। মান্যবর হাইকমিশনার তার বক্তব্যে উল্লেখ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে রুপান্তর হয়েছে। শীঘ্রই আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা তথা উন্নত দেশের কাতারে শামিল হবো। ভবিষ্যতের সেই বাংলাদেশ গঠনের জন্য সকলকে একযোগে কাজ করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ বিষয়ে একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে দুতালয়ের দ্বিতীয় সচিব মোঃ মিজানুর রহমান ভুইয়া, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম, কল্যাণ সহকারী আল মামুন পাঠান, কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন, কন্সুলার সরকারী ময়নাল হোসেন,ও আবু রায়হান সহ মিশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

দূতাবাসের উদ্যোগে মালদ্বিপে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উদযাপিত

১২:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২