ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

মালদ্বীপে সুস্বাদু বাংলা খাবারের বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘জমজম হোটেল অ্যান্ড রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন

মোঃ আল আমীন মালদ্বীপ প্রতিনিধি :

চারদিকে থইথই লোনা পানি, ভারত মহাসাগরের নীল জলরাশি আর সাগরের গর্জন—প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি মালদ্বীপে প্রতিবছর ভ্রমণে আসেন অসংখ্য বাংলাদেশি পর্যটক। ভ্রমণের পাশাপাশি এসব ভোজনরসিক পর্যটক ও প্রবাসী বাংলাদেশিরা খোঁজ করেন মানসম্মত ও সুস্বাদু দেশীয় খাবারের। সেই চাহিদা পূরণে এবংপ্রবাসের মাটিতে বাংলা খাবারের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে মালদ্বীপের রাজধানী মালে চালু হলো নতুন একটি বাংলাদেশি খাবারের প্রতিষ্ঠান ‘জমজম হোটেল অ্যান্ড রেস্তোরাঁ’।
গতকাল সন্ধ্যায় মালে শহরের মিরিয়াজ মাগু ও জাম্বু মাগু সংলগ্ন এলাকায় দোয়া ও মোনাজাত এবং ফিতা কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জমজম হোটেল অ্যান্ড রেস্তোরাঁর পরিচালক মোঃ জসিম উদ্দিন বলেন,
“বাংলাদেশ থেকে আসা ভোজনরসিক পর্যটক এবং মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশীয় খাবারের স্বাদ ও ঐতিহ্য ধরে রাখতেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি, সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় জমজম হোটেল অ্যান্ড রেস্তোরাঁ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।”
তিনি আরও বলেন, প্রবাসের মাটিতে থেকেও যেন বাংলাদেশিরা আপন দেশের খাবারের স্বাদ ও আতিথেয়তা উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই মানসম্মত খাবার ও আন্তরিক সেবা দেওয়ার চেষ্টা থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রবাসী বাংলাদেশি জনাব দিদারুল আলম ভূঁইয়া, জনাব মাসহুদুল ইসলাম মাসহুদ, মোঃ নুর উদ্দিনসহ বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আয়োজকদের বন্ধু মহল, শুভাকাঙ্ক্ষী এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করা হয়।
প্রবাসের মাটিতে বাংলা খাবারের স্বাদ ও দেশীয় আতিথেয়তার ঐতিহ্যকে ধারণ করে ‘জমজম হোটেল অ্যান্ড রেস্তোরাঁ’ প্রবাসী বাংলাদেশি ও মালদ্বীপে আগত বাংলাদেশি পর্যটকদের কাছে একটি বিশ্বস্ত খাবারের ঠিকানা হয়ে উঠবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও উপস্থিত অতিথিরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

মালদ্বীপে সুস্বাদু বাংলা খাবারের বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘জমজম হোটেল অ্যান্ড রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন

০৬:৪৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬