বুধবার, ১৩ মে ২০২৬

কয়রায় মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতন: প্রভাবশালীদের বাধা উপেক্ষা করে বিচারের লড়াইয়ে পরিবার

পাইকগাছা খুলনা প্রতিনিধি।
খুলনার কয়রা  উপজেলার আমাদী ইউনিয়নের   মাদ্রাসার এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি পাটনীখালী গ্রামের সানা পাড়ার জুলফিকার সানা পিতা মৃত আহম্মাদ সানা।
ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের দাবি, ওই  গত বৃহস্পতিবার মাদ্রাসা ছুটি দিলে সে তার খালার বাড়ী যেয়ে দুপুর খাওয়ার পর বিকাল ৪টার দিকে সে তার নানা বাড়ী উদ্যশে রওনা দেয়। ওই শিক্ষার্থী তার নানা বাড়ী থাকে এবং ওখান থেকেই মাদ্রাসায় যাওয়া আসা করে। ফাঁকা মাঠ পাড়ি দিয়ে তার নানা বাড়ীতে যেতে হয়।  ফাঁকা মাঠের উপরেই অভিযুক্ত ব্যক্তির বাড়ী ওই ব্যক্তি শিক্ষার্থীকে একা পেয়ে জোর করে ধরে নিয়ে যেয়ে ঘরের ভিতরে তাকে নির্যাতন করে। ফাঁকা মাঠের দুর থেকে গরুর গবর সংগ্রহে থাকা মহিলারা শিক্ষার্থীর চিতকার শুনতে পেয়ে তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে।  স্থানীয় কিছু প্রভাবশালীরা বিষয়টা ধামাচাপা ও থানায় না জানতে বিভিন্ন রকম চাপ দেয় শিক্ষার্থীর অভিভাবকদের।
শিক্ষার্থীর পরিবার আজ দুপুরে কয়রা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।কয়রা থানার  ভারপ্রাপ্ত ওসি শাহআলম বলেন, “অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

থেকে আরও পড়ুন