ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁর বদলগাছীতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে জখম

নুরুজ্জামান লিটন, বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে গভীর রাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
গত মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত শাহানাজ পারভীন (৩৫) উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা ও কবির হোসেনের স্ত্রী। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার সময় শাহানাজ পারভীন নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। পাশের ঘরে তার শাশুড়ি অবস্থান করছিলেন। পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে ২ থেকে ৩ জন মুখোশধারী দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ঘটনার পর থেকে দুর্গাপুর গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
বদলগাছী থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এসপি) মো. মাকসুদুর রহমান মহোদয়সহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহতের চিকিৎসা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নওগাঁর বদলগাছীতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে জখম

০৩:০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬