ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পীরগঞ্জে অবৈধভাবে তেল মজুত রাখায় পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে অবৈধভাবে জারকিনে করে পেট্রোল মজুদ রাখার অপরাধে আর এন ফিলিং স্টেশনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবির এ জরিমানা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আর এন ফিলিং স্টেশন কতৃপক্ষ প্রায় ১ শ লিটার পেট্রোল জারকিনে ভরে টয়লেটে মজুদ করে রাখেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন শনিবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে পাম্পের টয়লেট থেকে পেট্রোল বোঝাই ১০টি জারকিন উদ্ধার করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাম্প মালিক রেজওয়ানুল হককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়। রেজওয়ানুল হক উপজেলার সেনুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সহকারি কমিশনার (ভূমি) এনএম ইসফাকুল কবির জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখায় তেল পাম্প মালিককে জরিমানা করা হয়। মজুদদারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

পীরগঞ্জে অবৈধভাবে তেল মজুত রাখায় পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

০৫:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬