ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মোঃ হিমেল হোসেন,বিশেষ প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলায় পুকুরের পানিতে ডুবে মুহিন হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মিঠাপুর ইউনিয়নের আরজি পাঁচঘুরিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মুহিন হোসেন ওই গ্রামের বাসিন্দা শাহীন হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে শিশু মুহিন। পুকুরে নামার কিছুক্ষণ পর তাকে আর দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পরিবারের লোকজন পুকুরে নেমে তাকে খুঁজতে থাকেন।

একপর্যায়ে শিশুটির মা ও চাচি পুকুরের পানির নিচ থেকে মুহিনকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চিকিৎসার জন্য আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মুহিনকে মৃত ঘোষণা করেন।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় দুঃখ ও শোকের সৃষ্টি হয়েছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরের পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

০৮:৪৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬