
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়ায় ফিলিং ষ্টেশন থেকে অসাধু উপায়ে তেল সরবরাহের প্রতিবাদ করায় মোঃ মহিদুজ্জামান নামের এক যুবক হেনেস্থা ও মারপিটের শিকার হয়েছেন। তিনি উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের মৃত আবুল হোসেন শেখের ছেলে এবং মাগুরাঘোনা ইউনিয়ন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে জামায়াতে ইসলামীর আইটি সম্পাদক। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বেলা ১১ টায় ডুমুরিয়া প্রেসক্লাবে তিনি সংবাদ সন্মেলন করেছেন। সন্মেলনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশরাফুল ইসলাম নিজেই তাকে মারপিট করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, বুধবার রাত ২টার দিকে আঠারো মাইল বাজার সংলগ্ন সেঞ্চুরি ফিলিং ষ্টেশনে লাইনে থাকা গাড়িতে তেল না দিয়ে টবের মধ্যে সরবরাহ করছিল। ওই ঘটনা তিনি ভিডিও করতে থাকে। এরই মধ্যে মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশরাফুল ইসলাম তার কাছে এসে ভিডিও করতে নিষেধ করেন। কিন্তু তিনি তার কথা না শুনে ভিডিও করতে থাকে। এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে ফোনটি কেড়ে নেন এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েই চড়-থাপ্পড় মারতে থাকেন। শুধু এই নয়, অকথ্য ভাষায় গালি-গালাজসহ দেখে নেয়ার হুমকিও দেন। এরপর ফোনটি আছাড় মেরে ভেঙ্গে ঝাজরা করে দেওয়া হয়। প্রায় ৫ মিনিট সময় ধরে তিনি তার ওপর কিল-ঘুষি, চড়-থাপ্পড়, লাথি ও গালি গালাজ করতে থাকে। সংবাদ সন্মেলনে তিনি আরও বলেন- শেখ আশরাফুল ইসলাম মাদক, জুয়া এবং নারী কেলেংকারীর সাথে সম্পৃক্ত। তার নেতৃত্বে এলাকায় মাদকাসক্ত, চাঁদাবাজিসহ নানা অপরাধ কার্যক্রম বেড়েই চলেছে। সংবাদ সন্মেলনের মাধ্যমে তার ওইসব অপরাধের বিচার ও শাস্তি দাবি করেন তিনি।
প্রতিনিধির নাম 

























