
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটে পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলা সদরের বিষ্ণুপুর ইউনিয়নের কু-কোড়ামারা এলাকায়। মামলার একমাত্র আসামী একই এলাকার মৃত খান রহমান আলীর ছেলে খান নূর মোহাম্মদ ছোট (৫৫)। সে কোড়ামারা দক্ষিণপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছে।
মামলার বিবরনে জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি সকালে বিষ্ণুপুর এলাকার কু-কোড়ামারা এলাকার রাসেল উদ্দিনের প্রাইমারি স্কুল পড়ুয়া কন্যা (১৩) কে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী খান নূর মোহাম্মদ ছোট জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়-ভীতি প্রদর্শন করে। আমরা বাড়িতে ফিরে শিশু কন্যার মুখ গম্ভীর দেখে তাকে জিজ্ঞাসাবাদ এর একপর্যায়ে সে ধর্ষণের কথা স্বীকার করে। বিষয়টি জানাজানির একপর্যায়ে ১০ মার্চ বাগেরহাট সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাদী হয়ে মামলা দায়ের করেন ধর্ষিতার পিতা মোঃ রাসেল উদ্দিন।
ঘটনার বিষয় জানতে চাইলে, এলাকার বিশিষ্ট জনেরা বলেন, খান নূর মোহাম্মদ কোড়ামারা দক্ষিণপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছে। ইতিপূর্বেও তার বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে। সে একজন উশৃংখল ও বখাটে। বয়স হলেও তার চরিত্র পাল্টায়নি। এই অপকর্মের জন্য তার কঠোর শাস্তি দাবী করছি।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুম খান জানান, ১৩ বছরের শিশু কন্যা ধর্ষণের ঘটনায় ৯(১) নারী ও শিশু নির্যাতন রমন আইন ২০০০ সংশোধনী ২০২৫ ধারায় বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা হয়েছে। ধর্ষিতার মেডিকেল সম্পন্ন হয়েছে। আসামিকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।
প্রতিনিধির নাম 

























