
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও রোজাদারদের সম্মানে বর্ণাঢ্য আয়োজনে ইফতার মাহফিলের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ইতালি বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালি। এ উপলক্ষে সম্প্রতি সংগঠনের উদ্যোগে সিলেট কাফি সপে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আরমান উদ্দিন স্বপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসলিম মিয়ার পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৭ই মার্চ শনিবার (১৮ রমজান) রাজধানী রোমের বাংলা টাউন তোরপিনাত্ত্বরা অবস্থিত তোরপিনাত্ত্বরা মুসলিম সেন্টার টি এম সি মসজিদ (Via Carlo Della Rocca 23) এ ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি নুরুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা, সম্মানিত সদস্য জুবের আহমেদ, সহিদ আহমেদ, তালহা আহমেদ, খালেদ আহমেদ, রাসেল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা এবং ধর্মীয় মূল্যবোধ চর্চায় উৎসাহিত করাও অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।
আয়োজকরা জানান, ইফতার মাহফিলে ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিবৃন্দসহ ইতালিয়ান ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
এছাড়াও অনুষ্ঠানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকল মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ও শহীদদের আত্মার মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।
সংগঠনের নেতারা ইতালি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ও সকল জিয়ার আদর্শের সৈনিক সহ প্রবাসী বাংলাদেশিদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সফল করার আহ্বান জানান।
