বুধবার, ১৩ মে ২০২৬

ডুমুরিয়ার শাহাপুরের নির্বাচনী জনসভায় লবি বলেন, আগামীতে চিংড়ি রপ্তানীর প্যাকেটে লেখা থাকবে“মেড ইন বাংলাদেশ প্রডাক্ট অফ ডুমুরিয়া” ডুমুরিয়ার নাম

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়াঃ
খুলনা-৫ আসনের বিএনপি’র প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব আলি আজগার লবি বলেছেন, বিএনপি সরকার গঠন করলে সবার আগে বিল ডাকাতিয়াসহ সকল বিলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে। বাংলাদেশের চিংড়ি রপ্তানী ডুমুরিয়ার নামে হবে। এ অঞ্চলের শাক সবজি ও তরমুজ রপ্তানীতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন দাবি করে বলেন, অতি অল্প সময়ের মধ্যে ডুমুরিয়ার মানুষের যে ভালোবাসা পেয়েছি আমৃত্যু আমি এ ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য ডুমুরিয়ার সকল ক্ষেত্রে টেকসই উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবো ।
শনিবার(৭ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় শাহপুর বটতলায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রব আকুঞ্জিুর সভাপতিত্বে ওই জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়ন যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, বিএম এর সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য ডাক্তার গাজী আব্দুল হক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোল্ল্যা আবুল কাশেম ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও খুলনা-৫ আসনের ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট মোল্ল্যা মোশাররফ হোসেন মফিজ। প্রধান বক্তা ছিলেন ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েত। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা বিএনপির নেতা গাজী তফসির আহমেদ, জেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবাযক শেখ ফরহাদ হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, ধামালিয়ার চেয়ারম্যান জহুরুল ইসলাম, ডাক্তার আলমগীর হোসেন, এফ এম সরোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মঞ্জুর রশীদ, মোল্লা মশিউর রহমান, এ্যাডভোকেট মুনিমুর রহমান নয়ন, মাষ্টার সেলিম হালদার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শাহপুর বটমুলের এ জনসভায় সকলের নজর কাড়ে হাজার হাজার মহিলা মিছিল করে সমাবেশে অংশগ্রহণ। এদিকে আলহাজ্ব আলী আসগর লবির ছেলে সাকিব আসগর বিকেলে শরাফপুরে একাধিক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তার মেয়ে নাহারিন আসগর ফুলতলার একাধিক পথ সভায় তার পিতার মার্কা ধানের শীষের পক্ষে গণসংযোগে অংশ নেন। এদিকে ধানের শীষের প্রার্থী সকাল ১১ টায় ডুমুরিয়ার হাজ্বী জয়নাল আবেদীন এতিম খানা শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে উলা বাজারে এক পথ সভায়, সাহস ইউনিয়নের খরশন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায়, সাহস ইউনিয়নের রাজাপুরের পথসভায় বক্তৃতা করেন।

থেকে আরও পড়ুন