ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নির্বাচনে নাশকতার সন্দেহে বাগেরহাট জেলা যুবলীগ নেতা দোলন মোল্লাসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাট জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর শাহনেওয়াজ মোল্লা দোলন সহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে শহরের নাগেরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃত অপর দুজন হলেন নাগেরবাজার এলাকার মহিতোষ ধামের ছেলে আওয়ামী লীগ নেতা মধুসূদন ধাম এবং মোড়েলগঞ্জের মৃত আব্দুস সোবহান শেখের ছেলে মাসুম বিল্লাহ। বিষয়টি বাগেরহাট সেনা ক্যাম্প থেকে নিশ্চিত করা হয়েছে।

জানাগেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা সৃষ্টি করতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল নাগেরবাজার এলাকায় মধুসূদন ধানের বাসায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫ লক্ষ ৩৫ হাজার ৫শ টাকা ৮ বোতল বিয়ার, ছয়টি মোবাইল এবং ৮টি চেক বই উদ্ধার করা হয়।

আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে মধুসূদন ধাম নাশকতা সৃষ্টি করার জন্য বাগেরহাটের সাবেক এমপি শেখ তন্ময়ের সাথে প্রতিনিয়ত মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে আসছে। তাছাড়া সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা দোলন মোল্লার মোবাইল চেক করে শেখ তন্ময়ের সাথে প্রতিনিয়ত তার যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে সন্ত্রাস নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ ও অন্যান্য বাহিনীর সাথে যৌথ অভিযান পরিচালনা করবে সেনাবাহিনী। অস্ত্রবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের ব্যাপারে তথ্য দিয়ে সহায়তার আহবান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মিডিয়া সেল বাগেরহাট ক্যাম্প কর্মকর্তা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নির্বাচনে নাশকতার সন্দেহে বাগেরহাট জেলা যুবলীগ নেতা দোলন মোল্লাসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী

০১:১৬:০১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬