
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
গ্রেটার সিলেট ইয়াং স্টার ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাংলাদেশে সংক্ষিপ্ত সফর শেষে পুনরায় ইতালিতে আগমন করলে সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
সোমবার ইতালির একটি বাংলা অভিবাসী অধ্যুষিত এলাকার সিলেট কাফি সপে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের সভাপতি প্রিন্স হাসান আহমেদ সহ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে ইকবাল হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় হাসান আহমেদ জানান আমরা সুস্থ ধারার সমাজ গঠন করতে প্রবাসী যুবকদের সবসময় খেলাধুলায় উদ্বুদ্ধ করে থাকি।
শেষে সংবর্ধিত ইকবাল হোসেন বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে গ্রেটার সিলেট ইয়াং স্টার ক্লাব দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটি প্রবাসী কমিউনিটির মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করেছে বলে উপস্থিত নেতৃবৃন্দ মত প্রকাশ করেন।
প্রতিনিধির নাম 

























