ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় অনলাইন জুয়ার প্রধান হোতা গ্রেফতার

নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি,নওগাঁ:

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানা পুলিশ অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে নওগাঁ জেলার অন্যতম প্রধান অনলাইন জুয়ার হোতা মো. শোয়াইব মোল্লা (৩৫)–কে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানার একটি চৌকস টিম জানতে পারে যে, একটি চক্র সাইবার স্পেসে জুয়ার অ্যাপস তৈরি করে অনলাইন জুয়া খেলা ও জুয়ার আয়োজন করে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল বিকেলে নওগাঁ পৌরসভা এলাকার কাঁঠালতলী মোড় থেকে নওগাঁ পৌরসভার চকরামপুর গ্রামের বাসিন্দা মো. শোয়াইব মোল্লাকে অনলাইন জুয়া/সাইবার সংশ্লিষ্ট বিভিন্ন আলামতসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোয়াইব মোল্লা দীর্ঘদিন ধরে তরুণদের বিভ্রান্ত করে দেশি ও বিদেশি বিভিন্ন অনলাইন সাইটে জুয়ার আয়োজন করে আসছিল। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে পুলিশ আরও কয়েকজন অনলাইন জুয়াড়ির নাম শনাক্ত করেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নওগাঁয় অনলাইন জুয়ার প্রধান হোতা গ্রেফতার

০৫:২২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬